-
অধ্যক্ষের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট শিক্ষকগণ কর্তৃক প্রতিটি সেমিস্টারের জন্য নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী একটি Study Plan তৈরি এবং তদানুসারে পাঠদান কার্যক্রম পরিচালনা।
-
নির্ধারিত Conversation Script এর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় কথোপকথনের উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা।
-
প্রয়োজনীয় নির্দেশনাসহ নিয়মিত বাড়ির কাজ দেওয়া এবং তদানুযায়ী তা যাচাই করা।
-
একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে নির্ধারিত ফর্ম টিচার কর্তৃক শিক্ষার্থীর
-
পড়ালেখা সংক্রান্ত সার্বিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা।
-
বিষয়ভিত্তিক শিক্ষকগণ কর্তৃক স্ব-স্ব দায়িত্বে সাপ্তাহিক Assignment সহ এক বা একাধিক পরীক্ষা নিয়ে পাঠ মূল্যায়ন।
-
শ্রেণিকক্ষে নিয়মিত ১০০% উপস্থিতি নিশ্চিতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ।
-
পাক্ষিক ও মাসিক পরীক্ষায় ভালো ফলাফলে উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের মাধ্যমে অবিভাবকদের অবহিত করা।
-
অপেক্ষাকৃত কম মেধা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান।
-
প্রত্যেক ক্লাসের শুরুতে দশ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়া হয়।